Skip to main content

Stories of Inclusion

অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষ কেন সবার জন্যই ভালো

সচেতনতা

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে সবচেয়ে প্রচলিত ভুল ধারণাটি হলো, এটি কেবল প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য। বাস্তবে যে শ্রেণিকক্ষে একটি পাঠ তিনভাবে উপস্থাপন করা হয় — শুনে, ছুঁয়ে আর দেখে — সেখানে প্রত্যেক শিশুই বেশি শেখে।

ঢাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এটি সরাসরি দেখেছি। শিক্ষক যখন পাঠ্যবইয়ের ছবিটি মুখে বর্ণনা করতে শুরু করলেন, তখন কেবল দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীটি নয় — পেছনের বেঞ্চের যে শিশুটি বোর্ড দেখতে পাচ্ছিল না, সেও প্রথমবার অংশ নিতে পারল।

ছোট পরিবর্তন, বড় পার্থক্য

বেশিরভাগ পরিবর্তনই ব্যয়বহুল নয়। উচ্চস্বরে বর্ণনা, বসার জায়গা বদলে দেওয়া, পরীক্ষার সময় একটু বাড়িয়ে দেওয়া — এগুলোর জন্য বাজেট নয়, কেবল অভ্যাস বদলাতে হয়।