Skip to main content

Stories of Inclusion

আমাদের পথচলা

শুরুটা ছিল একটা প্রশ্ন দিয়ে — দৃষ্টিপ্রতিবন্ধী একটি শিশু পাঠ্যবই পড়বে কী করে? তার উত্তর খুঁজতে গিয়েই এই পথচলা।

  1. ২০২২

    শুরুর প্রশ্ন

    কয়েকজন শিক্ষার্থী মিলে প্রশ্নটা তুললেন — দৃষ্টিপ্রতিবন্ধী একটি শিশু পাঠ্যবই পড়বে কী করে? উত্তর খুঁজতে গিয়েই স্টোরিজ অব ইনক্লুশনের শুরু।

  2. ২০২৩

    প্রথম অডিওবুক

    প্রথম শ্রেণির পাঠ্যবই রেকর্ড করে ইউটিউবে প্রকাশ করা হলো — বাংলাদেশে প্রাথমিক পর্যায়ের একাডেমিক কনটেন্টের প্রথম বিনামূল্যের অডিওবুক।

  3. ২০২৪

    স্কুলে পৌঁছানো

    ঢাকা ও তার আশপাশের প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি সেশন শুরু হলো। এ পর্যন্ত ১,৭০০-এর বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছেছি।

  4. ২০২৫

    স্বীকৃতি

    “আমরা নতুন ইয়াং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫” অর্জন — কাজটি যে জরুরি, তার একটি বাইরের স্বীকৃতি।