Skip to main content

Stories of Inclusion

অডিওবুক প্রকল্পের প্রথম বছর

মাঠের গল্প

প্রথম শ্রেণির বইটি রেকর্ড করতে আমাদের চার মাস লেগেছিল। দ্বিতীয় বইটিতে লেগেছে ছয় সপ্তাহ। পার্থক্যটা যন্ত্রপাতির নয় — অভিজ্ঞতার।

এই বছরে আমরা শিখেছি, রেকর্ডিংয়ের চেয়ে কঠিন কাজ হলো ছবির বর্ণনা লেখা। একটি পাঠ্যবইয়ের ছবিতে কী কী আছে, তার মধ্যে কোনটুকু শেখার জন্য জরুরি আর কোনটুকু নয় — এই সিদ্ধান্তেই সবচেয়ে বেশি সময় যায়।