Skip to main content

Stories of Inclusion

আমাদের সম্পর্কে

স্টোরিজ অব ইনক্লুশন একটি তরুণ-নেতৃত্বাধীন সামাজিক উদ্যোগ। আমরা বাংলাদেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের — বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী প্রাথমিক শিক্ষার্থীদের — জন্য শিক্ষা সহজলভ্য করার কাজ করি।

আমরা যা করি

আমাদের কাজ তিনটি ধারায় ভাগ করা যায়। প্রথমত, সচেতনতা তৈরি — অনলাইন ক্যাম্পেইন, ভিডিও, ইনফোগ্রাফিক আর ব্যক্তিগত গল্পের মাধ্যমে। দ্বিতীয়ত, অন্তর্ভুক্তিমূলক অডিওবুক — বাংলাদেশের প্রথম বিনামূল্যের একাডেমিক অডিওবুক প্ল্যাটফর্ম। তৃতীয়ত, অ্যাডভোকেসি — স্কুল কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে সরাসরি কাজ।

আমাদের দৃষ্টিভঙ্গি

এমন একটি পৃথিবী, যেখানে সামর্থ্য, পটভূমি বা পরিচয় নির্বিশেষে প্রতিটি মানুষ শেখার আর বেড়ে ওঠার সমান সুযোগ পায়।